কাটলিছৰাত উৎসৱমুখৰ পৰিৱেশত অনুষ্ঠিত ‘ৰান ফৰ ইউনিটি’

লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সমস্ত দেশের সঙ্গে সংগতি রেখে হাইলাকান্দি জেলার কাটলীছড়ায় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হলো ‘রান ফর ইউনিটি’ মার্চ। ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের মানুষ।

এই অনুষ্ঠানে কাটলীছড়া এস কে রয় কলেজের এনএসএস ইউনিট, ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি), ২১ ব্যাটেলিয়নের সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কাটলীছড়া থানা প্রাঙ্গণ থেকে এই দৌড়ের সূচনা হয়। এরপর কাটলীছড়ার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় কাটলীছড়া থানায় এসে কর্মসূচির সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাটলীছড়া থানার ওসি নিরুপম নাথ জানান, ‘রান ফর ইউনিটি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও যাতে সবাই একসূত্রে আবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারেন, সেই বার্তাই এই পদযাত্রার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

By Barnali Ghosh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *